Welcome to Lunic. By using lunic.shop, you agree to these Terms & Conditions. They apply to every visitor, customer and account holder. If you do not agree, please do not use the site.লুনিকে স্বাগতম। lunic.shop ব্যবহার করে আপনি এই শর্তাবলীতে সম্মতি দিচ্ছেন। এগুলো প্রত্যেক ভিজিটর, কাস্টমার ও অ্যাকাউন্টধারীর জন্য প্রযোজ্য। আপনি একমত না হলে দয়া করে সাইটটি ব্যবহার করবেন না।
01
Acceptance of termsশর্ত মেনে নেওয়া
By visiting, browsing or buying from our website, you confirm that you have read these terms and agree to follow them. They form an agreement between you and Lunic.আমাদের ওয়েবসাইট দেখা, ঘুরে দেখা বা কেনাকাটা করার মাধ্যমে আপনি নিশ্চিত করছেন যে আপনি এই শর্তগুলো পড়েছেন এবং মেনে চলবেন। এটি আপনার ও লুনিকের মধ্যে একটি চুক্তি।
If we update these terms and you keep using the site, you accept the updated version.আমরা শর্তাবলী আপডেট করার পরও আপনি সাইট ব্যবহার চালিয়ে গেলে আপডেট করা শর্তাবলী মেনে নিচ্ছেন বলে ধরা হবে।
02
Using our websiteআমাদের ওয়েবসাইট ব্যবহার
Please use the site for lawful purposes only. You must not:দয়া করে শুধু বৈধ উদ্দেশ্যে সাইটটি ব্যবহার করুন। আপনি যা করতে পারবেন না:
- Post or send content that is unlawful, harmful or offensiveবেআইনি, ক্ষতিকর বা আপত্তিকর কিছু পোস্ট করা বা পাঠানো
- Try to access parts of the site or systems you are not allowed toসাইট বা সিস্টেমের এমন অংশে ঢোকার চেষ্টা করা যেখানে আপনার অনুমতি নেই
- Copy or collect data from the site with automated toolsস্বয়ংক্রিয় টুল দিয়ে সাইট থেকে তথ্য কপি বা সংগ্রহ করা
- Pretend to be us, our staff or anyone elseনিজেকে আমরা, আমাদের স্টাফ বা অন্য কেউ হিসেবে পরিচয় দেওয়া
- Place fake orders or submit false payment detailsভুয়া অর্ডার করা বা মিথ্যা পেমেন্টের তথ্য দেওয়া
We may suspend or close any account that breaks these rules.এই নিয়ম ভাঙলে আমরা যেকোনো অ্যাকাউন্ট স্থগিত বা বন্ধ করতে পারি।
03
Products & pricingপণ্য ও দাম
All products depend on availability. Prices are in Bangladeshi Taka (৳) and may change without notice. We try to show colours accurately, but they can look slightly different on different screens.সব পণ্য স্টকের ওপর নির্ভরশীল। দাম বাংলাদেশি টাকায় (৳) এবং আগাম নোটিশ ছাড়া বদলাতে পারে। আমরা রং সঠিকভাবে দেখানোর চেষ্টা করি, তবে ভিন্ন স্ক্রিনে রং সামান্য আলাদা দেখাতে পারে।
Items marked In stock are held in our Dhaka warehouse. Items marked Pre-order are sourced after you order."স্টকে আছে" লেখা পণ্য আমাদের ঢাকার গুদামে থাকে। "বিদেশ থেকে আসে" লেখা পণ্য আপনি অর্ডার করার পর সংগ্রহ করা হয়।
04
Orders & paymentঅর্ডার ও পেমেন্ট
An order is confirmed only after we verify your payment and send a confirmation SMS. We may cancel orders with incomplete details or payments we cannot verify. If we do not receive the payment within 30 minutes of your order, it is cancelled automatically and the items go back on sale.আমরা আপনার পেমেন্ট যাচাই করে নিশ্চিতকরণ এসএমএস পাঠানোর পরই অর্ডার নিশ্চিত হয়। অসম্পূর্ণ তথ্যসহ অর্ডার বা যাচাই করা যায় না এমন পেমেন্টের অর্ডার আমরা বাতিল করতে পারি। অর্ডারের ৩০ মিনিটের মধ্যে পেমেন্ট না পেলে অর্ডার নিজে থেকে বাতিল হয়ে যায় এবং পণ্য আবার বিক্রির জন্য স্টকে ফিরে যায়।
Lunic may cancel any order at any time, before or after we confirm it, and we do not have to give a reason. For example, an item may be out of stock or priced wrongly, we may not be able to reach you or verify your payment, or we may suspect a fake or abusive order. If we cancel an order you have already paid for, we refund everything you paid for that order by bKash or bank transfer within 5–7 business days.লুনিক যেকোনো সময়, অর্ডার নিশ্চিত করার আগে বা পরে, কোনো কারণ না দেখিয়েই যেকোনো অর্ডার বাতিল করতে পারে। যেমন, পণ্য স্টকে না থাকতে পারে বা দাম ভুল থাকতে পারে, আমরা আপনার সাথে যোগাযোগ করতে বা পেমেন্ট যাচাই করতে না পারতে পারি, অথবা অর্ডারটি ভুয়া বা অপব্যবহারমূলক মনে হতে পারে। আপনি টাকা দিয়েছেন এমন অর্ডার বাতিল করলে, সেই অর্ডারের জন্য দেওয়া পুরো টাকা ৫–৭ কর্মদিবসের মধ্যে বিকাশ বা ব্যাংক ট্রান্সফারে ফেরত দেওয়া হবে।
By placing an order you accept this. If you do not agree, please do not place an order.অর্ডার করার মাধ্যমে আপনি এটি মেনে নিচ্ছেন। একমত না হলে দয়া করে অর্ডার করবেন না।
- bKash — Send Money to our bKash Personal number and enter the Transaction ID at checkoutবিকাশ — আমাদের বিকাশ পার্সোনাল নম্বরে সেন্ড মানি করুন এবং চেকআউটে ট্রানজেকশন আইডি দিন
- Bank transfer — transfer to our bank account and enter the reference IDব্যাংক ট্রান্সফার — আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে রেফারেন্স আইডি দিন
- Cash on Delivery — pay the delivery charge in advance, the rest to the courier. Pre-order items need a larger advance; see Pre-orders belowক্যাশ অন ডেলিভারি — ডেলিভারি চার্জ অগ্রিম দিন, বাকিটা কুরিয়ারকে। বিদেশ থেকে আসা পণ্যে বেশি অগ্রিম লাগে; নিচে "প্রি-অর্ডার" দেখুন
We only accept manual payments at the moment. Never share your bKash PIN or OTP with anyone, including our staff.এই মুহূর্তে আমরা শুধু ম্যানুয়াল পেমেন্ট নিই। আমাদের স্টাফসহ কাউকে কখনো আপনার বিকাশ পিন বা ওটিপি দেবেন না।
05
Shipping & deliveryশিপিং ও ডেলিভারি
In-stock items usually arrive in 3–5 days across Bangladesh. Pre-order items normally take 18–28 days from order confirmation — see Pre-orders below. Delivery charges are shown at checkout before you pay.স্টকে থাকা পণ্য সাধারণত ৩–৫ দিনের মধ্যে সারা বাংলাদেশে পৌঁছায়। বিদেশ থেকে আসা পণ্য সাধারণত অর্ডার নিশ্চিত হওয়ার পর ১৮–২৮ দিন লাগে — নিচে "প্রি-অর্ডার" দেখুন। পেমেন্টের আগে চেকআউটে ডেলিভারি চার্জ দেখানো হয়।
If you can, open and check your parcel in front of the delivery person before you accept it. If it looks opened or damaged, or anything is wrong, do not accept it and contact us right away.সম্ভব হলে গ্রহণ করার আগে ডেলিভারিম্যানের সামনে পার্সেল খুলে চেক করুন। পার্সেল খোলা বা নষ্ট মনে হলে, অথবা কোনো সমস্যা থাকলে গ্রহণ করবেন না এবং সাথে সাথে আমাদের জানান।
Parcels are packed in several layers. If you cannot check it in front of the delivery person, take it home and record one uncut video, from before you start unpacking until the product is open in your hand.আমাদের পার্সেল কয়েক স্তরে প্যাক করা থাকে। ডেলিভারিম্যানের সামনে চেক করা সম্ভব না হলে ঘরে নিয়ে একটানা আনকাট ভিডিও করুন: আনপ্যাক শুরুর আগে থেকে পণ্য খুলে হাতে নেওয়া পর্যন্ত।
If there is any problem, show us that video within 24 hours of delivery. We will review it and decide. Without the video, no claim is accepted, even if you say you forgot to record it.কোনো সমস্যা থাকলে ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে সেই ভিডিও আমাদের দেখান। আমরা দেখে সিদ্ধান্ত নেব। ভিডিও না থাকলে, ভিডিও করতে ভুলে গেছেন বললেও, কোনো দাবি গ্রহণ করা হবে না।
06
Pre-ordersপ্রি-অর্ডার
Items marked Pre-order are sourced internationally and brought to Bangladesh for you after you order, so they take longer than what we hold in Dhaka."বিদেশ থেকে আসে" লেখা পণ্য আপনি অর্ডার করার পর বিদেশ থেকে সংগ্রহ করে বাংলাদেশে আনা হয়, তাই ঢাকায় থাকা পণ্যের চেয়ে বেশি সময় লাগে।
- Pre-orders are expected within 18–28 days from order confirmationপ্রি-অর্ডার সাধারণত অর্ডার নিশ্চিত হওয়ার ১৮–২৮ দিনের মধ্যে পৌঁছায়
- If an order cannot be delivered within 28 days, you can keep waiting, replace it with an available product, or cancel for an applicable full refund২৮ দিনের মধ্যে ডেলিভারি দেওয়া না গেলে আপনি অপেক্ষা করতে পারেন, স্টকে থাকা অন্য পণ্য নিতে পারেন, অথবা প্রযোজ্য পূর্ণ রিফান্ডসহ অর্ডার বাতিল করতে পারেন
- A booking advance (the share is set for each item, and the exact amount is shown to you when we approve your request) confirms the order. Once sourcing has started it may be non-refundable if you change your mind or refuse delivery without a valid reason; it is refunded if we cannot supply the product or deliver in time and you cancelএকটি বুকিং অগ্রিম (প্রতিটি পণ্যের হার আলাদা করে ঠিক করা থাকে — আপনার অনুরোধ অনুমোদনের সময় সঠিক পরিমাণ দেখানো হয়) দিয়ে অর্ডার নিশ্চিত হয়। পণ্য সংগ্রহ শুরু হওয়ার পর আপনি মত বদলালে বা যুক্তিসঙ্গত কারণ ছাড়া ডেলিভারি না নিলে এই অগ্রিম ফেরতযোগ্য নাও হতে পারে; আমরা পণ্য দিতে না পারলে বা সময়মতো ডেলিভারি দিতে না পারায় আপনি বাতিল করলে তা ফেরত দেওয়া হয়
- Pre-order items have no exchange policy, and no refund if nothing is wrong with the product. They follow the same rule as any order: check at the door, or open at home on an uncut video. If you show a problem on that video within 24 hours of delivery and we accept it, we refund you or give you another available productপ্রি-অর্ডার পণ্যে কোনো এক্সচেঞ্জ পলিসি নেই, আর পণ্যে সমস্যা না থাকলে রিফান্ডও নেই। অন্য সব অর্ডারের মতোই নিয়ম: দরজায় চেক করুন, অথবা ঘরে আনকাট ভিডিও করে খুলুন। ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে সেই ভিডিওতে সমস্যা দেখালে এবং আমরা গ্রহণ করলে রিফান্ড দিই অথবা স্টকে থাকা অন্য পণ্য দিই
This is a summary. The full Pre-order Policy is on the Pre-order Policy page, and by confirming an pre-order you accept it.এটি একটি সংক্ষিপ্ত রূপ। পুরো প্রি-অর্ডার পলিসি তার নিজের পেজে আছে, এবং প্রি-অর্ডার নিশ্চিত করার মাধ্যমে আপনি তা মেনে নিচ্ছেন।
07
Returns & refundsরিটার্ন ও রিফান্ড
- If you can, check your parcel in front of the delivery person before you accept itসম্ভব হলে গ্রহণ করার আগে ডেলিভারিম্যানের সামনে পার্সেল চেক করুন
- If you cannot, take it home and record one uncut video, from before you start unpacking until the product is open in your handসম্ভব না হলে ঘরে নিয়ে একটানা আনকাট ভিডিও করুন: আনপ্যাক শুরুর আগে থেকে পণ্য খুলে হাতে নেওয়া পর্যন্ত
- No refund for a change of mind. An in-stock item can be exchanged within 24 hours of delivery, at your own cost, for an item of the same price or more, and you pay the delivery charge again in advance. Pre-order items have no exchangeমত বদলানোর কারণে রিফান্ড নেই। স্টকের পণ্য ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে নিজের খরচে ফেরত পাঠিয়ে সমান বা বেশি দামের পণ্যে এক্সচেঞ্জ করা যায়, আর ডেলিভারি চার্জ আবার অগ্রিম দিতে হয়। প্রি-অর্ডার পণ্যে এক্সচেঞ্জ নেই
- Any problem must be shown with that video within 24 hours of delivery. We review it and decide. Without the video, no claim is accepted, even if you forgot to record itযেকোনো সমস্যা ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে সেই ভিডিওসহ দেখাতে হবে। আমরা দেখে সিদ্ধান্ত নেব। ভিডিও না থাকলে, ভুলে গেলেও, কোনো দাবি গ্রহণ করা হবে না
- Items must be unused and unwashed, with their tags and packaging, and be the same item we filmed when packingপণ্য অব্যবহৃত ও না-ধোয়া হতে হবে, ট্যাগ ও প্যাকেজিংসহ, এবং প্যাক করার সময় আমরা যে পণ্যের ভিডিও করেছি ঠিক সেই পণ্য হতে হবে
- Items damaged after delivery cannot be returnedডেলিভারির পরে নষ্ট হওয়া পণ্য ফেরত দেওয়া যায় না
- Every request must also be sent to us on WhatsApp with the same photos and video — we do not start checking before thatপ্রতিটি অনুরোধ একই ছবি ও ভিডিওসহ হোয়াটসঅ্যাপেও পাঠাতে হবে — তার আগে আমরা যাচাই শুরু করি না
- Approved refunds are sent by bKash or bank transfer within 5–7 business daysঅনুমোদিত রিফান্ড ৫–৭ কর্মদিবসের মধ্যে বিকাশ বা ব্যাংক ট্রান্সফারে পাঠানো হয়
08
Copyrightকপিরাইট
Everything on this site — logo, photos, product text and design — belongs to Lunic. You may not copy or use it for commercial purposes without our written permission.এই সাইটের সবকিছু — লোগো, ছবি, পণ্যের লেখা ও ডিজাইন — লুনিকের নিজস্ব। আমাদের লিখিত অনুমতি ছাড়া এগুলো কপি করা বা বাণিজ্যিক কাজে ব্যবহার করা যাবে না।
09
Limitation of liabilityদায়বদ্ধতার সীমা
Our total liability for any order is limited to the amount you paid for it. We are not responsible for indirect losses or delays caused by events outside our control.যেকোনো অর্ডারের ক্ষেত্রে আমাদের মোট দায় সেই অর্ডারের জন্য আপনার পরিশোধিত টাকার মধ্যে সীমাবদ্ধ। আমাদের নিয়ন্ত্রণের বাইরের ঘটনার কারণে পরোক্ষ ক্ষতি বা দেরির জন্য আমরা দায়ী নই।
10
Customer supportকাস্টমার সাপোর্ট
Our customer support team is available from 10am to 6pm. Messages sent outside these hours are answered when we are next open.আমাদের কাস্টমার সাপোর্ট টিম সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত থাকে। এই সময়ের বাইরে পাঠানো মেসেজের উত্তর পরের কার্যদিবসে দেওয়া হয়।
11
Changes to these termsশর্তাবলীর পরিবর্তন
We may update these terms at any time. Changes apply as soon as they are posted on this page.আমরা যেকোনো সময় এই শর্তাবলী আপডেট করতে পারি। এই পেজে প্রকাশ হওয়ার সাথে সাথেই পরিবর্তন কার্যকর হয়।